জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৫:২৫:৫৯ AM

 জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রী নিহত


মৌলভীবাজারের জুড়ীতে একটি মাইক্রোবাসের ধাক্কায় খাদেজা জান্নাত সুলতানা (১২) নামে  ৭ম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কুলসুমা বেগম (১৪) নামে এক ৯ম শ্রেণির আরেক ছাত্রী আহত হয়েছেন। নিহত খাদেজা বিরইনতলা গ্রামের আব্দুল জলিল (জয়নাল)-এর মেয়ে এবং আহত কুলসুমা একই গ্রামের মফিজ আলীর মেয়ে। তারা দুজন স্থানীয় রাঘনা-বটুলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে ঘটে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও অফিস সহকারী সবুজ মিয়া জানান, খাদেজা ও কুলসুমা বিদ্যালয়ে এসে শিক্ষকদের বলে বাড়ি চলে যায়। বাড়ির পাশে যাবার পর পিছন থেকে একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দেয়। ওই গাড়ির চালক অন্য একজনকে চালানো শিখাচ্ছিলেন।

গাড়ির ধাক্কায় খাদেজা ও কুলসুমা সড়কের পাশে ছিটকে পড়ে। আহতাবস্থায় তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদেজাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু জানান, নিহত খাদেজার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহত কুলসুমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খাদেজার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আজকের সিলেট/ প্রতিনিধি/ বার্তা/ কে আর

সিলেটজুড়ে


মহানগর