আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM

আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৪:৩৮:১২ AM

আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা


ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১৭ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী রোববার (৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ১৮ জুন।

ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর