মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পৃথক স্থানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ৩ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলায় ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ও চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আরিফুল হক (৩৫) ও মুজিবুর রহমান (৪০) নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








