সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদমিলন বলেছেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সমাজের সকল অসঙ্গতি তাদের মাধ্যমে তুলে ধরা হয়। ঘুম থেকে উঠেই মানুষ এখন অনলাইন নিউজে চোখ রাখে। ছাতকের প্রত্যন্ত অঞ্চলের সকল সংবাদ ছাতক অনলাইন প্রেসক্লাবের মাধ্যমে জনসাধারণ জানতে পারেন।
শুক্রবার বিকেলে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন ও সহ সভাপতি এম শাহিন আহমেদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র (৩) তাসলিমা জান্নাত কাকলী।
সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য বিজয়ের কণ্ঠের ছাতক প্রতিনিধি রুমেন আহমেদ ও জেএম স্পোর্টস এর জুয়েল আহমেদকে বরন করে নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার বলেন, মানুষ সংবাদের জন্য এখন সবচেয়ে বেশী নির্ভর করেন অনলাইন গণমাধ্যমের। তাই অনলাইন গণমাধ্যমকর্মীদের আরো বেশী দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। আগামী দিনে গণমাধ্যমের নেতৃত্ব দেবে অনলাইন মিডিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাতক অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সাহিত্য বিষয়ক সম্পাদক এম এইচ আদর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, সদস্য দিলুয়ার হুসেন জয়, জুয়েল, মাছনুন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান।
আজকের সিলেট/ডি/এসটি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 








