প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে : শফিক চৌধুরী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

ওসমানীনগর উপজেলায় প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে : শফিক চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৭:০৯:৫৫ AM

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে : শফিক চৌধুরী

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। ছবি : ফাহিম আহমদ চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। দীর্ঘ ১০ বছর পরে ওসমানীনগর-বিশ্বনাথ তথা সিলেট ০২ আসনে আবারো নৌকা প্রতীক ফিরে এসেছে।আপনাদের সবার ভালোবাসায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে  প্রতিমন্ত্রী করেছেন তাই  আপনাদের নিয়েই আমি  উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।

মঙ্গলবার বিকেল ৫ টায় সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রবাসীদের সংবর্ধনা অনুষ্টানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।

দায়িত্ব পাওয়ার পর প্রথম নিজের নির্বাচনী এলাকায় আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী। এসময় প্রায় শতাধিক প্রবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জাম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাছির উদ্দিন খান।
 

যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রবিন পাল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকতা মাহুয়া মারমিন ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রবাসী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর