ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ AM

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০১:৪৩:৩৭ AM

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্তকৃত) মৃত্যু হয়েছে। নিহত সানী দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছিল।

বুধবার সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর