শ্রীমঙ্গল উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় শিশুকন্যাসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে খালা ও বোনঝি। নিহত খালা উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম পাত্রীকুল এলাকার মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) ও পিয়ারা বেগমের বোনের মেয়ে একই ইউনিয়নের আলিসারকুল গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার মুন্নি (৮)। মুন্নি আলিসারকুল প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, দুটি ট্রাক আটক করা হয়েছে এবং ওই দুটি ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








