সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে সারবানু (২৫) নামে এক গৃহবধূ ও তার মেয়ের মৃত্যু হয়েছে। নিহত সারবানু উপজেলার মুহাম্মদপুর (মারপশী) গ্রামের নবী হোসেন স্ত্রী।
শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার সুরমা ইউনিয়ন মুহাম্মদপুর (মারপশী) গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নিহত মহিলা আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তার চার মাসের মেয়ে নোহাকে নিয়ে বাড়ির পাশে পুকুর থেকে লাকড়ী আনতে গেলে মৃগী রোগ দেখা দেয়। তখন পুকুরের পানিতে পড়ে মা ও মেয়ে মারা যান।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, মহিলা আগ থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন হটাৎ করে রোগ দেখাদিলে পানিতে ডুবে মা ও মেয়ে মৃত্যু হয়।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে 








