জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ AM

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৬:১৪:৪১ AM

 জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ,  গ্রেফতার ৩


সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করার পাশাপাশি ৩ চোরাচালানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের গোয়াইনঘাটের বাউনগ্রামের মৃত ফরজান আলীর ছেলে কটাই মিয়া (৪৬) একই গ্রামের আজির উদ্দিনের ছেলে সিরাজ (৫১), আলীরগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আতিক (২১)।

শনিবার গভীর রাতে জৈন্তিয়াপুর ইউনিয়নের সারি নদীর পূর্বপাড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার মিডিয়া অফিসার এসআই মো.আশরাফুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ২নং জৈন্তিয়াপুর ইউনিয়নের ডুলটির পাড়স্থ সারি নদীর পূর্ব পাড় থেকে তিনজনকে গ্রেফতার ককরে। এসময় একটি কাঠের নৌকা থেকে ১০৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় পলাতক জৈন্তাপুর ডুলটিরপাড় গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মজিবুর রহমান (৩৫)সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রোববার অপরাহ্নে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর