প্রার্থিতা ফিরে পেলেন বোয়ালজুর ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৯ PM

প্রার্থিতা ফিরে পেলেন বোয়ালজুর ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৩:১০:১৭ AM

প্রার্থিতা ফিরে পেলেন বোয়ালজুর ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থী


বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিক বাচাইয়ে বাদ পড়া তিন জন চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষ। আপীলে বৈধ হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- হাজী রফিক আহমদ, স্বরুপ দে পংকু, মুফতি মাহমুদ জায়গীরদার।

মঙ্গলবার বেলা ২ টায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান আপীল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।

বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ বলেন, আমার প্রার্থীতা বাতিল করেছিল। আপিলে আমার মনোনয়ন বৈধ হওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি বোয়ালজুর ইউনিয়নের সর্বস্থরের মানুষ মনোনয়ন পত্র বাতিল হওয়ার পর থেকে আমার জন্য দোয়া করেছেন, আমাকে সাহস দিয়ে পাশে থেকেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আগামী ২৭ জুলাই বেয়ালজুর ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদি।

নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ১০ জুলায় প্রার্থীতা প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং আগামী ২৭ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে শপথ গ্রহন করায় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। ফলে আগামী ২৭ জুলাই এ পদে  উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর