দক্ষিণ সুরমা থেকে ৩৩৪ বস্তা চিনিসহ আটক ১
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ AM

দক্ষিণ সুরমা থেকে ৩৩৪ বস্তা চিনিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৫:২০:৩০ AM

দক্ষিণ সুরমা থেকে ৩৩৪ বস্তা চিনিসহ আটক ১


দক্ষিণ সুরমা নৈকাই এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় ৩৩৪ বস্তা চিনি আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটক সাহেল মোল্লা (৪৫) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম

জানান, সোমবার ভোররাতে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনিসহ একটি ট্রাক আটক করা হয়। ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর