পুলিশ সুপার আব্দুল মান্নান
সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল মান্নান। বুধবার তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে আজ দায়িত্ব গ্রহণ করবেন আব্দুল মান্নান। আনুষ্ঠানিকতা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাব।
এর আগে আব্দুল মান্নান কুমিল্লার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে সুনামের সঙ্গে কাজ করেছেন।
গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
গেল বছর তার নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে প্রথম হয়। একই বছর অস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থানে ছিল কুমিল্লা জেলা।
আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন মান্নান।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।
আজকের সিলেট/ডি/এপি









