সাহেবের বাজার থেকে মর্টার সেল উদ্ধার
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২০ PM

সাহেবের বাজার থেকে মর্টার সেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ১০:১২:২৫ AM

সাহেবের বাজার থেকে মর্টার সেল উদ্ধার


এয়ারপোর্ট থানার সাহেবের বাজার থেকে মর্টার সেল (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। মর্টার সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে মর্টার সেলটি পেয়েছিলেন।

মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিয়ে এ প্রতিবেদকের (মো. মতিউর রহমান, সিলেট সদর উপজেলা প্রতিনিধি) নজরে পড়ে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (ডিবি) শাহরিয়ার আল মামুন নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের টিম লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন এবং এস আই মিল্টন রায় চৌধুরী সহ তার টিম নিয়ে একটা সক্রিয় মর্টার শেল নিস্ক্রিয় করেন। 

এসময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, মোহাম্মদ নুনু মিয়া, অফিসার্স ইন চার্জ এয়ারপোর্ট থানা এবং ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন বলেন, একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। বোমা নিস্ক্রিয়করণ দল সেখানে যাবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে।  

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর