সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আমিরুন নেছা হত্যায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে (২৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর সিলেটে গোয়াইনঘাটের বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বিবাহের পর থেকেকেই স্বামীর সাথে নানা বিষয় নিয়ে বিবাদ চলছিলো আমিরুন নেছা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ মধ্যরাত দেড়টার দিকে স্বামী ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী আমিরুন নেছার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।
মামলার একমাত্র আসামী আলমগীরকে পুলিশ গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযোগের দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন।
আজকের সিলেট/বার্তা/কে.আর









