লাক্কাতুরায় ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫২ AM

লাক্কাতুরায় ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১১:১৯:২৫ AM

লাক্কাতুরায় ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি


সিলেটে গোয়ন্দাপুলিশের (ডিবি) অভিযানে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোঃ মোত্তাকিন (৫০), মাছুম আহমেদ (৩০), মোঃ শাদিদুল ইসলাম (৩৫), দিলোয়ার হোসেন (৪৫), আবু বক্কর (৫৫), মোঃ আজিজুল হক (৩৮), আইনুল (৬০

শনিবার রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে এয়াপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে জানান, দীর্ঘ দিন থেকে এই এলাকায় একটি চক্র তীর শিলংয়ের জুয়ার আস্তানা তৈরি করেছিল। স্থানীয়রা বার বার বাঁধা দিলেও তারা জুয়া খেলা বন্ধ হয় নি। অবশেষে ডিবি পুলিশের সহায়তা নেন স্থানীরা। ডিবি পুলিশের অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর