টিলাগড়ে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৪ PM

টিলাগড়ে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:৪৪:০০ AM

টিলাগড়ে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু


নগরের ২০ নং ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায় নি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরের ২০ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন এক শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পরে সেই শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর