সাংবাদিক সাইফুর তালুকদারের জন্মদিন আজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

সাংবাদিক সাইফুর তালুকদারের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১২:০১:০৪ PM

সাংবাদিক সাইফুর তালুকদারের জন্মদিন আজ


আজ ১৫ জুলাই ২০২৪ সোমবার। জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যাসোসিয়েশন-বনপা, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকমের প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় সম্পাদক।

সিলেটের অনলাইন সাংবাদিকতার এই উজ্জল নক্ষত্রের সম্পাদনায় ২০১১ সালের অক্টোবরে যাত্রা শুরু করে বাংলা খবর টোয়েন্টিফোর ডটনেট (২০১৩ সালের মধ্যখানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়)। যাত্রা শুরুর কিছুদিন পর নির্বাহী সম্পাদক হিসেবে বাংলা খবরে যোগদেন গাজিপুর সদর উপজেলা পরিষদের তৎক্ষলিন ভাইস চেয়ারম্যান ও গাজিপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গির আলম। এর পর ২০১২ সালের ৪ জুন তার হাত ধরেই যাত্রা শুরু করে আজকের সিলেট ডটকম। সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

কর্মজীবনে তিনি সাপ্তাহিক সময়ের ডাক, দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক খবরপত্র, দৈনিক ভোরের ডাক, দৈনিক দিনকাল, দৈনিক সবুজ দেশ, দৈনিক আলোর জগত, দৈনিক আজকালের খবর, দৈনিক আলোকিত সিলেট, বার্তা সংস্থা এফএনএস, বিএনএস, ফেয়ার নিউজ, অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, ব্রেকিং নিউজ, শীর্ষ নিউজ, বিবার্তা, আরটিএনএন, পরিবর্তন, পূর্বপশ্চিম বিডি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদের সদস্যও ছিলেন। সিলেট বিভাগ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বও পালন করেছেন দীর্ঘ দিন।

এই শুভদিনে আজকের সিলেটে কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে রক্তিম ফুলেল শুভেচ্ছা। শুভ জন্মদিন সাইফুর তালুকদার।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর