সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM

সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:২৭:১২ PM

সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক


বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ  গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার  এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক তুহিনের এই চলে যাওয়ায় সমাজ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের কর্মক্ষেত্রে তাঁর অবদান এবং উপস্থিতি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর