বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ফের ৪৪৫ বস্তা ভারতীয় চিনি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১২:৪৪:১৮ অপরাহ্ন

ফের ৪৪৫ বস্তা ভারতীয় চিনি আটক


সিলেটে আবারও পৃথক অভিযানে ৪৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় গ্রেফতার হয়েছে ৪ চোরাচালানী। গ্রেফতারকৃতরা হলো- মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮), আক্তার উদ্দিন(২৪) ও আমান উল্লাহ (২২)।

সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নিজগ্রাম থেকে ৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার (১৪ জুলাই) রাত ৮ টায় গোয়াইনঘাট থানার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের দুটি বসতঘর থেকে প্রথমে ৯৮ বস্তা পরে আরও ২৮৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় আমান উল্লাহ নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

জানা গেছে, এর আগে শনিবার (১৩ জুলাই) জেলার জৈন্তাপুর উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

উল্লেখ্য, সিলেট মহানগর পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনির বড় বড় চালান নিয়মিত জব্দ করা হলেও সিলেট জেলা পুলিশের পক্ষে এটি সম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান। যদিও সিলেট মহানগর পুলিশ যেসব অভিযানে বড় বড় চিনির চালান আটক করছে সেগুলো জেলা পুলিশের অধীনে সীমান্ত থানাগুলোর সড়ক ব্যবহার করে শহরে ডুকে। আজ্ঞাত কারণে জেলা পুলিশ এতদিন নিষ্ক্রিয় থাকলেও গত ৩ দিন ধরে জেলা পুলিশ চোরাচালান রোধে সক্রিয় হয়ে উঠেছে। ফলে একের পর এক চোরাই চিনির বড় চালান ধরা পড়ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর