শাবিপ্রবিতে গায়েবানা জানাজা আদায় করল শিক্ষার্থীরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৩ PM

শাবিপ্রবিতে গায়েবানা জানাজা আদায় করল শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৫:০৫:১৮ AM

শাবিপ্রবিতে গায়েবানা জানাজা আদায় করল শিক্ষার্থীরা


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গায়েবানা জানাজা আদায় করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার শিক্ষার্থী জানাজায় অংশ নেন।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানায় লিডিং ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইঞ্জিনিয়ারিং, হবিগঞ্জ সরকারি কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, নার্সিং কলেজ, মেজরটিলা স্কলারস হোম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমাদের ভাইদের ওপর কেউ হামলা করবে, তা আমরা কোনোভাবেই মেনে নিব না।’

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর