সিলেট-সুনামগঞ্জ সড়কে শিক্ষার্থীদের অবস্থান
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

বিজিবি-পুলিশের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

সিলেট-সুনামগঞ্জ সড়কে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১২:৪৪:৫৪ PM

সিলেট-সুনামগঞ্জ সড়কে শিক্ষার্থীদের অবস্থান


সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছেন। জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন তারা।

এ কর্মসূচি পালনে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ঘিরে সতর্ক অবস্থানে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। 

অবস্থানকালে এক প্লাটুন বিজিবি আসলে তাদের গাড়ির সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু। পরে বিজিবি কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।

এদিকে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। ক্যাম্পাসের ভেতরে ও অবস্থানের আশপাশে প্রচুর পুলিশ রয়েছে। তবে দুপুর ১২ পর্যন্ত কোনো অঘটনা ঘটেনি। তীব্র গরমকে উপেক্ষো করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। এসময় থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় তারা।

দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলন প্রথমে অহিংস থাকলেও রবিবার (১৪ জুলাই) রাত থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে সিলেট। মঙ্গলবার (১৬ জুলাই) ৬ শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও খারাপ হয়। বুধবার (১৭) জুলাই দিনভর সিলেট ছিল উত্তাল। 

তিনি জানান- কর্মসূচি বাস্তবায়নে শাবিপ্রবির শিক্ষার্থীরা শুরুতে মেয়েদের হল গুলো পুরোপুরি নিরাপদ করতে সকাল ১০টায় ক্যাম্পাসের গোল চত্বরে একত্রিত হয়ে মেয়েদের হল ঘুরে এসে রেজিস্ট্রার বিল্ডিং এবং কন্ট্রোলার ভবনে তালা মেরে বেলা ১১টায় ভার্সিটি গেইটে অবস্থান নিবে এবং দিনভর মাঠে থাকবে।

কিন্তু এসব কর্মসূচি শুরু করার আগেই সকাল ৮টা থেকে শাবি ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ।  

সড়কে পুুলিশের নিরাপত্তাব্যবস্থা কম দেখতে পাচ্ছেন বলে জানান ময়নুল ইসলাম। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে শাবিসহ সিলেটের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে রয়েছে পুলিশ। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর