কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ PM

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৩:০৯:৫৩ AM

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু


কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাহমুদা জান্নাত আনিসা (১৯) নামে এক তরুণী। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুরের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আনিসা কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকার শাইস্তা মিয়ার মেয়ে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আনিসার পরিবার জানান, শনিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজরুমে ঘুমাতে যান আনিসা। রাতের কোনো একসময় পরিবারের লোকজনের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন। সকাল ৬টার দিকে তার মা তাকে ডাকতে গেলে যুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

এসআই আনোয়ার আরও জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর