মৌলভীবাজারে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ PM

মৌলভীবাজারে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৪:১৬:১৬ AM

মৌলভীবাজারে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল


দেশব্যাপী চলমান কারফিউ মৌলভীবাজার জেলায় ১৫ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্তিতে চলাচল করছেন জনসাধারণ।

রোববার ভোর ৬টা থেকে মৌলভীবাজার জেলায় কারফিউ শিথিল করা হয়। এই শিথিলতা চলবে রাত ৯টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ড. উর্মি বিনতে সালাম।

এদিকে রোববার সকালে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও সরকারি স্থাপনায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তাদের সড়কে টহল দিতে দেখা যায়।

এছাড়াও সকাল থেকে জেলা শহরসহ সাত উপজেলায় অফিস-আদালত, বিপণী-বিতান, দোকানপাট খুলেছে, সড়কে চলছে যানবাহন। স্বাভাবিক হয়েছে জনজীবন। কারফিউ শিথিলের কারণে নির্বিঘ্নে চলাচল করছে মানুষজন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ড. উর্মি বিনতে সালাম জানান, মৌলভীবাজার জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

কারফিউ শিথিলের নির্ধারিত সময়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন বলে তিনি জানান।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর