সহিংসতায় সিলেটে গ্রেফতার আরও ৩ জন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ PM

সহিংসতায় সিলেটে গ্রেফতার আরও ৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৮:৫৮:৪২ AM

সহিংসতায় সিলেটে গ্রেফতার আরও ৩ জন


সিলেটে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘন্টায় আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত ১১টি মামলায় মোট গ্রেফতারের সংখ্যা ১৪২। অবশ্য এসব মামলার এজাহারনামীয় আসামী প্রায় আড়াইশ, আর অজ্ঞাতনামা প্রায় ১৭ হাজার। 

এদিকে গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর