সিলেটে হতে পারে ভারী বর্ষণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৪ PM

সিলেটে হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৩:০৯:২৭ AM

সিলেটে হতে পারে ভারী বর্ষণ

ফাইল ছবি


সিলেটে গত কয়েক দিন বয়ে গেছে তীব্র দাবদাহ। তবে সোমবার (২৯ জুলাই) রাত থেকে সিলেটে কমতে শুরু করেছে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে সিলেটের আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন দেখা গেছে। সিলেটে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ফলে মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলসহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বুধবার এবং বৃহস্পতিবারও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর