গোলাপগঞ্জে পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষে নিহত ৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৬ AM

গোলাপগঞ্জে পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ০৪:৫৫:১৪ AM

গোলাপগঞ্জে পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষে নিহত ৩


গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে আন্দোলনেকারীদের সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। নিহত হলেন- উপজেলার বারকুট গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮), নাজমুল।

রোববার দুপুর ২ টায় এ সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন সেন ৩ জনের মৃত্যুর তথ্য মিশ্চিত করেছেন। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয় সুত্র ৪ জন নিহতের কথা বললেও নির্ভরযোগ্য কোন সুত্র থেকে নিশ্চিত হয়া যায়নি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ চলাকালে শিক্ষার্থী ও জনতা ঢাকা দক্ষিন এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশ- বিজিবি সদস্য ও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

নিহত তাজ উদ্দিনের আত্মীয় জাবেদ মাহমুদ জানান, বিকেল ২টার দিকে ঢাকাদক্ষিণ রোডের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ী তাজ উদ্দিন পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর