ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৭ AM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৫:৩৪:১০ AM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিকাল সোয়া ৫টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, বিকাল ৫টা থেকে ৬ ঘন্টার জন্য বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা পেলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে

মহানগর