দৈনিক কাজির বাজার পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খাজখালু গ্রাম নিবাসী আলহাজ্ব মোঃ এখলাছ-উর-রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুরে ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়ে তাঁর মরদেহ রোববার সিলেটে নিয়ে আসা হবে এবং বেলা ২টায় তার নিজ গ্রাম খাজখালু গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে।
আফছর উদ্দিনের শোক
দৈনিক কাজির বাজার পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ এখলাছ-উর-রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘দৈনিক কাজির বাজার পত্রিকা’র প্রকাশনা আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অবদান কখনও ভোলার নয়। আফছর উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজকের সিলেট/প্রেবি/এসটি
নিউজ ডেস্ক 








