সাংবাদিক তুরাবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে : মিফতাহ সিদ্দিকী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ AM

সাংবাদিক তুরাবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে : মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ১২:১২:৪০ PM

সাংবাদিক তুরাবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে : মিফতাহ সিদ্দিকী


বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডে ভিডিও চিত্র দেখে মনে হলো, তাকে সুপরিকল্পিত ভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে। একজন মানুষকে মারার জন্য কয়টি গুলির প্রযোজন হয়? তার দেশে ৯৮টি গুলি পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে।

শুক্রবার রাতে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান তুরাব হত্যাকাণ্ডের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তুরাবকে গুলিকরে হত্যা করার পর তার পরিবারকে প্রশাসন দিয়ে বল প্রয়োগ করে গণভবনে নিয়ে সহমর্মিতার নাটক করা হয়েছে। এটি খুবই বেদনাদায়ক।

এসময় সালেহ আহমদ খছরু, আব্দুল ফাত্তাহ বকশি সহ মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর