আজ ২১ জানুয়ারি। সিলেটের সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক কবি এসএম মিজানুর রহমানের জন্মদিন আজ। তিনি সবার কাছে মিজান মোহাম্মদ নামেই পরিচিত। আজকের এইদিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে এস এম আলী আকবর ও রহিমা বেগমের ঘর আলো করে জন্মগ্রহণ করেন। নবীগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা ‘মাসিক গোপলা’র সম্পাদক ও প্রকাশক তিনি।
মানুষমন্ত্র’র কবি মিজান মোহাম্মদ একাধারে গল্পকার, ছড়াকার, নাট্যাভিনেতা, সংগঠক, রক্তদাতা ও একজন মেধাবী ছাত্র। আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ-নবীগঞ্জ থেকে এস. এস.সি পাশের পর সিলেটের এতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি, হিসাব বিজ্ঞানে স্নাতক (B.B.S) ও স্নাতকোত্তর (M.B.S) ডিগ্রী লাভ করেন। পাশাপাশি সে ২০১৪ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ও ফাইনান্সে এম বি এ (M.B.A)ডিগ্রী অর্জন করেন। বর্তমানে সে উচ্চতর প্রফেশনাল ডিগ্রী অর্জনের জন্য ICMAB Level-3 তে অধ্যায়নরত। এছাড়া সে সিলেট ল’ কলেজ থেকে এল এল বি (L.L.B) পাশ করেন।
মিজান মোহাম্মদ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড দিয়ে কর্মজীবন শুরু করলেও দুই বছর পর যোগ দেন মাল্টিন্যাশনাল কোম্পানি ধাবি গ্রুপের টেলিকম কোম্পানি এয়ারটেলে। সেখান থেকে আবার ফ্লোরা টেলিকমে। বর্তমানে সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত ও শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এ। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার সম্পাদনায় ইতোমধ্যে দুর্লভ (ডিসেম্বর-৯৯), ভালোবাসার দিন (ফেব্রুয়ারি -২০০০), দুর্লভ (এপ্রিল-২০০১), হৃদয়ের সাথী ( জুলাই-২০০২), চমক (জানুয়ারি -০৩), মাসিক দবক (জানুয়ারি -০৩), বিলাসী (অক্টোবর-০৩), বিবিধ, ঈদ বোনাস (মে-২০০৪), শিকারি (জুলাই-০৬), বিবিধ (জুলাই-০৭), সুহৃদকন্ঠ (ফেব্রুয়ারি -২০১০), স্পর্শবাঁক (নভেম্বর-২০১৭), মাসিক গোপলা সহ প্রায় শতাধিক সাহিত্য সাময়িকী ও পত্রিকা আলোর মুখ দেখেছে।
তার প্রথম যৌথকাব্য গ্রন্থ ‘তোমার হৃদয়ে যা দেখেছি’ যা প্রকাশ ১৯৯৮ সালে ও একক কাব্যগ্রন্থ ‘মানুষমন্ত্র’ প্রকাশিত হয় ২০১৯ সালে।
প্রথম লেখা প্রকাশ হয় ১৯৯৭ সালে হবিগঞ্জের ‘সাপ্তাহিক খোয়াই’ পত্রিকায়। সে বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার করার পাশাপাশি নিজ উপজেলা নবীগঞ্জ থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক গোপলা’ বিশ বছর যাবত প্রায় নিয়মিত প্রকাশ করছেন। যা ইতিমধ্যে যার শতাধিক সংখ্যা প্রকাশিত হয়েছে।
সারা সিলেট জুড়ে মিজান মোহাম্মদকে ডাকা হয় মানবিক সাংবাদিক বলে। তার সামাজিক কর্মকান্ডের কারণে তিনি দেশজুড়ে পরিচিত। অকাতরে রক্ত দিয়ে মৃত্যু পদযাত্রীদের পাশে বার বার দাঁড়িয়ে জয় করে নিয়েছেন হাজারো মানুষের হৃদয়। এর স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যে তিনি পেয়েছেন নবীগঞ্জ উপজেলার সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, পেয়েছেন হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, পেয়েছেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক বিশেষ সম্মাননা, মানস সম্মাননা, পেয়েছেন রেডক্রিসেন্ট মুজিব জাহান সোসাইটি কর্তৃক সম্মাননা।
উল্লেখ্য যে, তিনি ইতিমধ্যে নিজে ৩৩ বার রক্তদান করেছেন। এছাড়াও শত শত ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তার সাংবাদিকতার হাতেখড়ি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসে ২০০১ সালে। বর্তমানে তিনি আজকের সিলেটের সহকারী সম্পাদক ছাড়াও নিজেও রানিং সিলেট ডটকম নামে একটি নিউজপোর্টাল সম্পাদনা করছেন।
তিনি ইতিম্যে সিলেট প্রতিদিন, বাংলা নিউজ টুয়েন্টিফোর এনওয়াই, বাসিয়া টুয়েন্টিফোর, সিলেট দর্পণ ও সিলেট আইনিউজসহ বিভিন্ন পত্র-পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নিজ উপজেলা নবীগঞ্জ থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক গোপলা’ বিশ বছর যাবত প্রায় নিয়মিত প্রকাশ করছেন।
নবীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সাহিত্য সংগঠনগুলোর মধ্যে জাগরণ সৃষ্টি করতে শুরু করেন নিয়মিত কবিতা পাঠের আসর। প্রতি মাসের প্রথম শুক্রবার সাহিত্য আসর করে নিয়মিত ভাবে ‘দবক’ নামের সাময়িকী প্রকাশের শুরু ২০০৩ সালের জানুয়ারি মাসে। যা দীর্ঘদিন চালু ছিল। তার অনুপ্রেরণায় অনেক তরুণ ও যুবক খেলাধুলার পাশাপাশি সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় নিয়োজিত হয়।
সাংবাদিকতার পাশাপাশি সমাজিক কর্মকাণ্ডেও বেশ সক্রিয় মিজান মোহাম্মদ। তিনি সাড়া জাগানো সামাজিক সংগঠন রিলেশন গ্রুপের প্রতিষ্টাতা সভাপতি, ‘দূর্লভ সাহিত্য পরিষদ’ নবীগঞ্জের বর্তমান সভাপতি ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং মাদক ও ধূমপান প্রতিরোধ পরিষদ- সিলেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিলেটের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
মিজান মোহাম্মদ একজন অভিনেতাও বটে। তার অভিনীত সিলেটের আঞ্চলিক ভাষার নাটক ‘শিকারী’ -২০০২, ‘অপরাজিত ভালোবাসা’-২০০৩ ব্যাপক দর্শক নন্দিত হয়েছে।
সদালাপি ও সুন্দর মনের মানুষ মিজান মোহাম্মদ এর জন্মদিনে আজকের সিলেট ডটকম এ কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল।
শুভ জন্মদিন মিজান মোহাম্মদ।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








