মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ PM

মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৯:৫৬:৫৪ AM

মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের দক্ষিণ হরিশ্যামা ও উত্তর হরিশ্যামা গ্রামের মধ্য দিয়ে বোয়ালিয়া খালের উপর ব্রীজটি  ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির ঠিক মাঝের ফিলারের রড থেকে সম্পূর্ণ আস্তর খুলে পড়েছে। আশে পাশের ফিলারেও এমন অবস্থা। ব্রিজের বিভিন্ন জায়গায় রয়েছে ফাটলও।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রীজটি গত আট বছর ধরে এই অবস্থা।  এই আট বছরে অনেক স্থানীয় জনপ্রতিনিধিরা আশার বাণী দিয়েছেন সংস্কার করে দিবেন বলে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এই ব্রীজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, চারটি প্রাইমারি স্কুল একটি হাইস্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ  ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

আন্দিউড়া ইউনিয়নের উত্তর হরিশ্যামা গ্রামের মেম্বার আবুল কাশেম ও দক্ষিণ হরিশ্যামা গ্রামের বসু মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই ব্রীজটি সংস্কার অথবা নতুন করে দেওয়ার জন্য সাবেক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর গিয়েছিলাম। তিনি বলেছিলেন, খুব তাড়াতাড়ি ব্রীজটি করে দেওয়া হবে।' 

মাধবপুর উপজেলা এলজিইডি অফিসার জাকির হোসেন বলেন, 'এই ব্রীজটির জন্য মন্ত্রনালয়ে আবেদন করা আছে। অনুমোদন হলেই কাজে ধরা হবে।'

আজকের সিলেট/প্রতিনিধি/এমএম

সিলেটজুড়ে


মহানগর