অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৫ AM

অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৯:২৬:৫৩ AM

অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন


নবগঠিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ । 

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সিলেট অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচার সরকার গণমাধ্যমের উপর অবৈধ ভাবে হস্তক্ষেপ করেছিল। যা দেশের গণতন্ত্রের জন্য ছিলে চরম হুমকি। আমরা আশা প্রকাশ করি, নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেটের গণমাধ্যম গুলো নিরপক্ষ নীতিতে কাজ করবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর