সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০১:২২:৪৭ AM

সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন


সিলেটে ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো: ফাহাদ আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে ও সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্ট ভূমিকা রাখবে।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ আরো বলেন- নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার অনলাইন সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং তাঁরা অনলাইন সাংবাদিকতায় বলিষ্ঠ ভূমিকা রাখছেন। পরিশেষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আরও উন্নতি ও অগ্রগতি কামনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গোলজার আহমদ হেলাল ও এম সাইফুর রহমান তালুকদার যথাক্রমে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর