সিলেটে ডিজিটাল সাংবাদিকতার স্মারক সুনামধন্য প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেস ক্লাব এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এর সকল নেতৃবৃন্দ।
রোববার রাত ৯ টায় শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক এবং সহ- সভাপতি সৈয়দ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফুল মিয়া, কোষাধ্যক্ষ নুরুল হক,কার্যনির্বাহী সদস্য মোঃ হাছান আলী , মোঃ আব্দুল মোক্তাদির চৌধুরী মাসুদ আশাবাদ ব্যক্ত করে বলেন , সিলেট অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেট অনলাইন প্রেস ক্লাবে গণমাধ্যমের সাংবাদিকতা আরো শক্তি শালী হবে এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীদের পেশাগত উন্নয়নের দিকে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এর নেতৃবৃন্দরা আরো বলেন , নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার অনলাইন সাংবাদিকতার সাথে ও তপ্রোতভাবে জড়িত। তাঁরা দীর্ঘ বছর ধরে অনলাইন সাংবাদিকতায় বলিষ্ঠ ভূমিকা রাখছে । পরিশেষে সিলেট অনলাইন প্রেস ক্লাবের আমরা চাই আরো উন্নতি ও অগ্রগতি কামনা করেন । উল্লেখ্য, গত বৃহস্পতিবার ( ৫সেপ্টেম্বর) সিলেট অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতি ক্রমে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও এম সাইফুর রহমান তালুকদার যথাক্রমে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আজকের সিলেট/ডি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








