সিলেটের ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীত বস্ত্র বিতরণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, দক্ষ জনবল দেশও জাতি উন্নয়নের চালিকা শক্তি, প্রবাস জীবনে দক্ষ শ্রমিকের বিকল্প নাই। তাই আমার এলাকায় সকল বিদেশ গামীকে দক্ষ করেই প্রবাসে পাঠানোর ব্যবস্থা করবো।
শনিবার বিকাল ৫টায় ওসমানী উপজেলা পরিষদের অডিটরিয়ামে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া।
এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, সংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ডিকে জয়ন্ত, খালিছ মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, কৃষকলীগ সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি যুবলীগ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক দিলদার আলী, সেচ্ছাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপস্থিত ছিলেন কাজী শাহজাহান, ডাঃ তখলিছ আলী, শফিকুল ইসলাম, আব্দুল প্রমুখ ।
রুপ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী অঙ্গসংগঠনের নেতারা। আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজকের সিলেট/২৭ জানুয়ারি/প্রতিনিধি/পিএ
ওসমানীনগর প্রতিনিধি 








