বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৭ AM

বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৬:৩৫:০৫ AM

বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালক ও হেলপার নিহতের ঘটনার পাঁচ মাস পর সেই ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

রোববার উপজেলার নলজুর নদী থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল থেকে ৩০ জন শ্রমিক ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করেন।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নদীতে বেশি পানি থাকায় এত দিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবন্ত ট্রাকের ভেতর থেকে চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্সের মরদেহ উদ্ধার করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর