প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে পুনঃনিয়োগ পেলেন রাজু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৭ PM

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে পুনঃনিয়োগ পেলেন রাজু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৯:৫৫:৪৬ AM

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে পুনঃনিয়োগ পেলেন রাজু


আবারো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু জাফর রাজু। শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু জাফর রাজু ২০১৯ সাল থেকে এ পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কর্মরত আছেন।

তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু জাফর রাজুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর অধীনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জানা যায়, আবু জাফর রাজুর বাবা মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি আব্দুল জব্বারকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহ করতেন ও ভালোবাসতেন। ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ১৯৬২ সালে ২১শে ফেব্রুয়ারিতে প্রভাতফেরী, প্ল্যাকার্ড প্রদর্শন ও শোভাযাত্রা করার কারণে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন।

তিনি ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬ এর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ৬৮ এর আগরতলা যড়যন্ত্র মামলা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে নিমর্মভাবে হত্যার পর আব্দুল জব্বার ১৭ আগস্ট কুলাউড়া শহরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এ জন্য তাকে বেশ কয়েকবার কারাবরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর নুর তাকে রাতভর কারাগারে অমানুষিক নির্যাতন করে এবং ভোরে ব্রাশফায়ার করতে চেয়েছিল। তবে মহান আল্লাহর অশেষ রহমতে তিনি সেই যাত্রায় প্রাণে বেঁচে যান। মুক্তি পেয়ে পুনরায় রাজনৈতিক কার্যক্রম শুরু করলে আবারও তিনি গ্রেপ্তার হন, কারাবরণ ও নির্যাতনের শিকার হন।

আজকের সিলেট/ডিপি/এসটি

সিলেটজুড়ে


মহানগর