চুনারুঘাটে ইন্তাজ মাস্টারের ইন্তেকাল : দাফন সম্পন্ন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২১ AM

চুনারুঘাটে ইন্তাজ মাস্টারের ইন্তেকাল : দাফন সম্পন্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৩:৪১:৪৪ AM

চুনারুঘাটে ইন্তাজ মাস্টারের ইন্তেকাল : দাফন সম্পন্ন


হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পূর্ব পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ইন্তাজ উল্লাহ (৮৫) মাস্টার ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।  


 রবিবার (২৮ জানুয়ারি) রাত পৌন ৮টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান।

 সোমবার বেলা আড়াই ঘটিকায় দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে স্হানীয় দ্বীঘির পাড়স্হ কবস্হানে দাফন করা হয়।

 মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজায় ছাত্র শিক্ষক  জন প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর