“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা তাদের নিজস্ব তৈরী বিভিন্ন উদ্ভাবনীর মডিউল প্রদর্শন করেন। মেলায় আগত অতিথিরা অংশগ্রহণকারীদের স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনীর বিষয়ে জানতে চান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর
আজকের সিলেট ডেস্ক 








