সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেট সম্পাদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ AM

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেট সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১১:৪৭:৩৮ AM

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আজকের সিলেট সম্পাদক


জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সম্পাদক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ইসি কমিটির সদস্য রজত কান্তি চক্রবর্তী। 

রোববার সন্ধ্যায় আজকের সিলেট মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের সিলেট ডটকম এর চিফ এডিটর সাইফুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক কবি মিজান মোহাম্মদক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনটিভি (ইউরোপ) এর স্টাফ রিপোর্ট ইমরান আহমেদ, আজকের সিলেট ডটকম এর নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, শিপন চন্দ জয়, ফারুক আহমেদ, ফটো সাংবাদিক সুহেল মিয়া, জনি কান্ত শর্মা, পাবেল আহমেদ, রাজন চক্রবর্তী প্রমূখ।

প্রিয় প্রতিষ্ঠানের সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জন্মদিনের অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

এসময় সম্পাদকের সুস্থতা, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর