রংপুরের জয়রথ ছুটছেই, ৫ ম্যাচে ৫ জয়
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৫ AM

রংপুরের জয়রথ ছুটছেই, ৫ ম্যাচে ৫ জয়

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৪:২৮:৪৪ AM

রংপুরের জয়রথ ছুটছেই, ৫ ম্যাচে ৫ জয়


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম খেলা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। 

এদিনের প্রথম খেলার দ্বিতীয় ইনিংসে ১১২ রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই পৌঁছে যায় জয়ের কাঙ্খিত বন্দরে। এ জয়ের ফলে রংপুর এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে অপরাজিত থাকে। অবস্থান নেয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। 

এ ম্যাচে জয়ের দেখা পেতে এলেক্স হেলস ২৭ বল খেলে ৩ জয় ও ৪ চারে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া অলরাউন্ডার খুশদিল শাহ শেষের ১৩ বলে ১ ছয় ও ৪ চারে ২৭* রান করে অপরাজিত থাকেন। এছাড়া আজিজুল হাকিম ১৪ বলে ৫, সাইফ হাসাব ১৫ বলে ১৩, ইফতেখার আহমেদ ১২ বলে ৯* রান করেন।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বোলার মোস্তাফিজুর, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন ১ টি করে উইকেট শিকার করেন। 

এরআগে, এ দিন টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসরের ১১ তম এবং রংপুরের পঞ্চম ম্যাচ এটি। 

ইতিমধ্যে ৪ ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো রংপুর। 

দিনের শুরুতে ব্যাট করতে নেমে চলচিত্র অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কেউ ব্যাট হাতে দাঁড়াতেই পারেন নি। ১৬.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ মাত্র ১১১ রান। ব্যাট হাতে সর্বোচ্চ রান তানজিদ হাসানের, ১৬ বলে ১ ছয় ও ৩ চারে ২০ রান।দ্বিতীয় সর্বোচ্চ জেসন রয় এর। ১২ বলে ১ ছয় ও ২ চারে ১৮ রান। এর মধ্যে ৬ জন খেলোয়াড় এক ডিজিট রানে ড্রেসিংরুমে ফেরেন।

বল হাতে রংপুরের নাহিদ রানা ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। যার ইকোনমি ৫.২। এছাড়া খুশদিল শাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দিয়ে ২ উইকেট এবং আকিফ জাবেদ ৩.৩ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর