যুক্তরাষ্ট্র বিএনপি নেতা লিয়াকত আলীকে বিমানবন্দরে সংবর্ধনা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ PM

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা লিয়াকত আলীকে বিমানবন্দরে সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৮:১৪:১১ AM

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা লিয়াকত আলীকে বিমানবন্দরে সংবর্ধনা


দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, নিউইয়র্ক পশ্চিম ব্রনকস ব্যুরো ও সিলেট ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী দেশে ফিরেছেন।

রবিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছেলে বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীরা মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে থেকেও এদেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের ক্লান্তিকালে প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। যা কোনো ভাবে ভুলে যাওয়ার মত নয়। সদ্য ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস মুক্তি দেশ গড়তে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাড়িয়ে সাহস যোগিয়েছেন। তাদের অবদান চিরকাল দেশের মানুষ স্মরণ রাখবে।

সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আমির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর