সাংবাদিক তুরাব হত্যাকাণ্ড : এবার বরখাস্ত হলেন দস্তগীর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৪ PM

সাংবাদিক তুরাব হত্যাকাণ্ড : এবার বরখাস্ত হলেন দস্তগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৯:৫২:২৯ AM

সাংবাদিক তুরাব হত্যাকাণ্ড : এবার বরখাস্ত হলেন দস্তগীর


শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) ও সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামী সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

এডিসি সাদেক কাউসার দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর