জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবের মুরাল অপসারণ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৭ PM

তাওহিদি কাফেলার সমাবেশে অবশেষে স্বস্তি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবের মুরাল অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০৫:৫৪:১৬ AM

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবের মুরাল অপসারণ


সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের লক্ষ্যে তাওহিদি কাফেলার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অবশেষে রাতেই মুরালটি অপসারণ করা হয়েছে।

ফলে শুক্রবার বাদ জুম্মা নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুকরানা সমাবেশে পরিণত হয়।

তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অবেশেষে দেরিতে হলেও জেলা প্রশাসকের বোধগম্য হয়েছে তিনি ম্যুরাল অপসারন করেছেন। আমাদের আন্দোলন শুধু একটা ম্যুরালের বিরুদ্ধে নয়,মুর্তি-ভাস্কর্যে সংস্কৃতির বিরুদ্ধে। সিলেটের ভুমিতে কোন ধরনের ভাস্কর মেনে নেয়া হবেনা।

সমাবেশে বক্তারা সিলেট সেনানিবাসে শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে জানিয়ে বলেন-অতিদ্রুত অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদি কাফেলা কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। সমাবেশে বক্তব্য রাখেন-তাওহিদি কাফেলার উপদেষ্টা সিলেটের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, হযরত শাহজালাল রহ তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ,মাওলানা রফিকুল ইসলাম মুশতাক,আলহাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ,ছাত্রনেতা খুবায়েব বিন জামীল,মুকাব্বির হুসেন প্রমুখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর