সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আজ আমরা এক সংকটময় সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের যুবসমাজ এক গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার দুঃশাসনে দেশের তরুণ সমাজ চরম অবহেলা ও নির্যাতনের শিকার হয়েছে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও সম্ভাবনাময় যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, কিভাবে এই সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুবসমাজকে দমন করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, কর্মসংস্থানের অভাব, মাদকের বিস্তার, গুম-খুনের রাজনীতি-এসবের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
শুক্রবার সিসিক নগরীর ৪০ নং ওয়ার্ড কুচাই ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কিন্তু আমরা আশার আলো দেখতে শুরু করেছি। গত ৫ আগস্টের পর থেকে দেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, কথা বলতে পারছে। এটি প্রমাণ করে যে, জনগণ এখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। পরিবর্তনের এই ঢেউ কেউ আটকাতে পারবে না।
তিনি বলেন, আমি আহ্বান জানাই আমাদের যুবসমাজের প্রতি-এগিয়ে আসুন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক, সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়বো, যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, যেখানে তরুণরা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।
সভাপতিত্ব আব্দুল জলিল জানু মিয়া, হোসেন আহমদ ও সাকের রহমানের যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কামাল হাসান জুয়েল, সৌদি প্রাদেশিক বি এন পি সভাপতিজাকারিয়া আরেফীন ফয়ছল, সাবেক সাংগঠনিক সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি আসাদ মিয়া রুকন, বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সাদেক, ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সভাপতি সিলেট সিটি কর্পোরেশন কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন মাছুম ইফতেখার, সহ সাংগঠনিক সম্পাদক সিলেট সিটি কর্পোরেশন ওয়েলফেয়ার এসোসিয়েশন শহীদুর রহমান ছনি, উপদেষ্টা উপশহর স্পোর্টিং ক্লাব, উপশহর সিলেট বাবুল আহমদ, আহবায়ক কমিটির সদস্য সিলেট জেলা সেচ্ছাসেবক দল নুরুল ইসলাম রুহুল, সদস্য সচিব সদর উপজেলা সেচ্ছাসেবক দল জুয়েল আহমদ, সদস্য সচিব দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক দল নুরুল আমিন, আহবায়ক ২৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল সায়েম আহমদ, সাবেক আহবায়ক খাদিম পারা ইউনিয়ন ছাএদল সাদিকুর রহমান শিবুল, যুগ্ম আহবায়ক ২৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল রাজু আহমদ, সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল নাদিম হোসেন, সিলেট মহানগর সেচ্ছাসেবক দল ফয়জুল ইসলাম, সিলেট মহানগর সেচ্ছাসেবক দল ছালেখ আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী জাবেদ আহমেদ প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








