দক্ষিণ সুরমার হোটেল প্রবাশ থেকে তিন যুবক-যুবতী গ্রেফতার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১২ PM

দক্ষিণ সুরমার হোটেল প্রবাশ থেকে তিন যুবক-যুবতী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৫:২০:১৫ AM

দক্ষিণ সুরমার হোটেল প্রবাশ থেকে তিন যুবক-যুবতী গ্রেফতার


দক্ষিণ সুরমা কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের আবাসিক হোটেল থেকে তিন যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর তালুকদার বাড়ির আব্দুল জলিলের ছেলে মো.রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১) ও পপি (৩০) নামে এক যুবতী।

শনিবার রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরস্থ হোটেল প্রবাশ আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি টিম।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার রাত সাড়ে ১২টায় উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের দক্ষিণ সুরমা থানাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাশ আবাসিকের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর