চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৮ AM

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৬:৩২:৩৯ AM

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল


সিনিয়র সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল এর আকস্মিক মৃত্যু তে গভীরভাবে শোকাহত গাজিপুরের সাংবাদিক সমাজ সহ সারাদেশের সাংবাদিকগণ।

রবিবার যোহরবাদ জানাযার নামাজ শেষে সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল এর দাফন সম্পূর্ণ হয়েছে।

সাংবাদিকতা একটা মহান পেশা আর পেশাদারিত্বের জন্য সাংবাদিকতা পেশা মহান হয়ে উঠেছে।জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিক তথা গণমাধ্যমকর্মী।

সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল একজন আদর্শিক ও নীতিবান সাংবাদিক ছিলেন, মূলধারার সাংবাদিক হিসেবে গাজিপুর সহ সারাদেশে রয়েছে অনেক সুনাম।

তিনি টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কার্য্য নির্বাহী সদস্য ছিলেন।

সদা হাস্যজ্বল মনে চলাফেরা করতেন যা ২০১১ সাল থেকে ২০২৫ শে এসেও দেখছি। সাংবাদিক বান্ধব সাংবাদিক ছিলেন তৈবুর রহমান উজ্জ্বল। সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় সাংবাদিকদের সাথে থেকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে গেছেন, হঠাৎ তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্তম্ভিত হন সাংবাদিকরা।

তার এই আকস্মিক চলে যাওয়াটা মেনে নিতে পারছে না তার পরিবার পরিজন,সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সচেতন সমাজের ব্যক্তিসহ সাধারণ মানুষ। তাকে হারিয়ে তাইতো আজ গভীর শোকাহত।

প্রতিটি মানুষের জীবনে ব্যক্তিগত চিন্তা আলাদা,ভাবনা ও টেনশন গুলো ও আলাদা, তাছাড়া সাংবাদিক হচ্ছে সেভারেল মানে ব্যক্তি স্বাতন্ত্র।অতিরিক্ত টেনশনে শুধু সাংবাদিক কেনো যেকোনো মানুষ স্ট্রোক করতে পারে হতে পারে আকস্মিক মৃত্যু যা চিকিৎসা শাস্ত্রীয় একটা কথা।

সদ্য মরহুম সাংবাদিক তৈবুর রহমান উজ্জ্বল আজ আকাশের তারা হয়ে গেলেন।কিন্তু রেখে গেছে সহস্র স্মৃতি যা অন্তত উনার সাথে যারা কাজ করেছে তারা কোনোদিন ভূলবেনা।

শোকাহত সাংবাদিক সমাজ, শোকাহত জাতি।সবাই মহান আল্লাহর দরবারে তার জান্নাত কামনা করে দোয়া করেন,আমিন।ওপারে তারা হয়ে ভালো থাকুক,জাতির এই বিবেক কে ভূলবেনা মানুষ।

বিভিন্ন সাংবাদিক সমাজের পক্ষ থেকে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর