৭০বস্তা ভারতীয় চিনি বহনকারী নাম্বার বিহীন ট্রাক
সিলেটের বিশ্বনাথে ৭০বস্তা ভারতীয় চিনিসহ মুছলেহ উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪জানুয়ারি) ভোরে পৌর এলাকার জানাইয়া রাস্তার গেটের সামন থেকে নাম্বার বিহীন ট্রাকে থাকা ৭০বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। সে নাম্বার বিহীন ট্রাকের চালক।
আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।
এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলা আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে।
বিশ্বনাথ থানার ওসি(তদন্ত) আব্দুল রব বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ ৪ জানুয়ারি/ জেকেএস
বিশ্বনাথ প্রতিনিধি 








