সিলেটে পুলিশের জালে লাখো টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৪ PM

সিলেটে পুলিশের জালে লাখো টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৫:০৯:১৭ AM

সিলেটে পুলিশের জালে লাখো টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক


সিলেটের জকিগঞ্জ থেকে এক বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (৪ ফেব্রুয়ারি) এক অভিযানে থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

 গ্রেপ্তারকৃত মো. ইকবাল হোসেন কামরুল জকিগঞ্জ থানার কাজাসার এলাকার মো. আব্দুল খালিকের পুত্র।

 
পুলিশ জানায়, বিকাশে প্রতারণার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী গত ১২ জানুয়ারি সিলেট ৭ এপিবিএনের সাইবার টিমে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সাইবার টিম অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে।

 
এর মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর ৭ এপিবিএন এর অপারেশন টিম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/  এস এম আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামরুল  বিকাশ অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।

আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর