সিলেটে বৃষ্টি আভাস, বাড়তে পারে শীত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৯ AM

সিলেটে বৃষ্টি আভাস, বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৪:১১:৫৪ AM

সিলেটে বৃষ্টি আভাস, বাড়তে পারে শীত


দেশের দুই বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টি কেটে যাওয়ার পর বুধবার থেকে রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-য়েক জায়গায় সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপর আগামী কয়েক দিন দেশের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে বুধবার দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আজকের সিলেট/ডি/পিএ

সিলেটজুড়ে


মহানগর